1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
145

সিরাজগঞ্জে প্রশাসন আয়োজিত “Run 7.5K” ম্যারাথনে অংশ নিয়ে ১৪ বছর বয়সী সুমাইয়া আক্তার সফলভাবে দৌড় সম্পন্ন করেছে। প্রতিযোগিতায় সে ৩২ মিনিটে নির্ধারিত ৭.৫ কিলোমিটার দূরত্ব শেষ করে মেয়েদের মধ্যে প্রথম দৌড় শেষ করার কৃতিত্ব অর্জন করে।

গতকাল ১৫ মে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক কিশোরী ও তরুণীরা অংশ নেয়।

সুমাইয়া আক্তার সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কওমি জুট মিল স্কুলের ছাত্রী। প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোরী অ্যাথলেটদের মধ্যে তার পারফরম্যান্স উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের আয়োজনে মেয়েদের জন্য আলাদা কোনো পুরস্কার ব্যবস্থা না থাকায় বিষয়টি নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা আলোচনা রয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে নারী অ্যাথলেটদের জন্য আলাদা পুরস্কার রাখার বিষয়টি তারা বিবেচনায় নেবেন।

শুধু দৌড় নয়, সুমাইয়া আক্তার স্থানীয়ভাবে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে। সেখানে সে ফুটবল, কাবাডি ও ক্রিকেটে দক্ষতা দেখিয়েছে বলে জানা গেছে।

প্রতিযোগিতার পরবর্তী ধাপে অংশ নিতে তাকে রাজশাহী যেতে হবে। রাজশাহীতে অনুষ্ঠিত পর্বে সে অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত