1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
330

নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলায় (বালিকা অনূর্ধ্ব-১৪) নাটোরকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম সিরাজগঞ্জ। মঙ্গলবার (১৯ মে) রাজশাহীতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে এই দাপুটে জয় তুলে নেয় সিরাজগঞ্জের কন্যারা।

​দলের কোচ কাম ম্যানেজার আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

​জানা যায়, ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিরাজগঞ্জ। উদ্বোধনী জুটিতেই তারা নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে খুকুমনি (শিমলা) মাত্র ৪২ বলে ৮৪ রানের এক অনবদ্য ও ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া আরেক ব্যাটার ফাতেমা আক্তার ফিহা ২৭ রান করে অপরাজিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলায় (বালিকা অনূর্ধ্ব-১৪) নাটোরকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম সিরাজগঞ্জ
​১৪৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিরাজগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি নাটোর জেলা দল। নির্ধারিত ১০ ওভারে তারা মাত্র ৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৯৮ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ।

​আগামীকাল বুধবার (২০ মে) একই মাঠে টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে বগুড়া জেলার মুখোমুখি হবে সিরাজগঞ্জ।

01

02

Tags:

330
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত