1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
206

তারুণ্যের শক্তি, সুস্থ জীবনের প্রত্যয় এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

শুক্রবার (১৫ মে) সকালে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো তরুণ-যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রান সিরাজগঞ্জ ৭.৫
অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী পর্বের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

তিনি অংশগ্রহণকারী রানারদের অভিনন্দন জানিয়ে বলেন, সুস্থ, মাদকমুক্ত ও সক্রিয় সমাজ গঠনে খেলাধুলা এবং নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় নির্ধারিত সাড়ে ৭ কিলোমিটার পথ মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ডে পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন সিলেটের অ্যাথলেট আশরাফুল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন খুলনার পারভেজ এবং তৃতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের হামিদ।
রান সিরাজগঞ্জ ৭.৫
দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীর উপস্থিতি ও উদ্দীপনা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।

সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের শক্তিকে সৃজনশীল ও স্বাস্থ্যকর পথে এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

206
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত