1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

জুলাই পুনর্জাগরণি ২৪ গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
জুলাই পুনর্জাগরণি
458

সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

রোববার (২০ জুলাই) সকালে শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে দেওয়ালে লিখন এ গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় বিভাগে প্রথম হয়েছে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উল্লাপাড়া উপজেলার এইচটি ইমাম গার্লস হাই স্কুল ও সদর উপজেলার দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়।

এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বেলকুচি সরকারি কলেজ ও উল্লাপাড়া এম আকবর আলী কলেজ।

এ প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন সহকারী কমিশনার মো. মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার, জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুক রহমান ফয়সল, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তন্ময় রায়, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।

রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ী স্কুল ও কলেজ অংশ নিবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

01

02

Tags:

458
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত