সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা এবং শ্রদ্ধাভরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি।
০৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ কুদরত-ই-এলাহি শিশির, নির্বাহী সদস্য সোহেল রানা, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী, ছোনগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বার, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু খান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
Tags: স্কুল কমিটি
পরবর্তী নিউজ লোড হচ্ছে...