1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে রাতে ঠান্ডা ও সকালে কুয়াশাময় শুষ্ক আবহাওয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে রাতে ঠান্ডা ও সকালে কুয়াশা

সিরাজগঞ্জসহ সারাদেশে আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশের মতো সিরাজগঞ্জেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই পূর্বাভাস সোমবার (১৭ নভেম্বর) এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনেও দেওয়া হয়েছে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সিরাজগঞ্জের গ্রামাঞ্চল এবং যমুনা নদীর পাড়বর্তী বসতিগুলোতে ইতোমধ্যে রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে, যা সকাল পর্যন্ত স্থায়ী হচ্ছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।

শীতের শুরুতেই জেলার শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি–কাশি, জ্বরসহ মৌসুমী রোগের প্রকোপ দেখা দিয়েছে। চিকিৎসকেরা এ সময় গরম কাপড় ব্যবহার, সকালে ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত