1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে প্রকাশ্য দিবালোকে হত্যা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
210

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় আব্দুর রহমান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের বাহিরগোলা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে।

তিনি শহরের ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজছাত্র আব্দুর রহমান একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় সামনে ও পেছন দিক থেকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে তার ওপর উপর্যুপরি আঘাত করে। একাধিকবার কুপিয়ে আহত করার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতের চাচা সোহাগ জানান, বিকেলে আব্দুর রহমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, আব্দুর রহমান অসুস্থ। হাসপাতালে গিয়ে দেখা যায়, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছে শুনেছি, কয়েকজন যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

01

02

Tags: ,

210
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত