1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
এমপি আয়নুলের গাড়িতে হামলার মামলায় প্রধান আসামি তমাল সরকার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সংসদ সদস্যের গাড়িতে হামলার পর মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে তমাল সরকারের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপু‌রে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণসংক্রান্ত মতবিনিময়সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর ওই রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

মামলায় এরই মধ্যে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে হামলার ঘটনা তদন্তে সোমবার জেলা বিএনপির পক্ষ থেকে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

01

02

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত