1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

যমুনা সেতুতে ট্রাকের সংঘর্ষে কিছুসময় যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার (২৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনার পর সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে ট্রাক, কাভার্ডভ্যান ও দুধবাহী গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকারের সাহায্যে ট্রাকগুলো সরানো হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত