1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জ জেলা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু।

তিনি বলেন, ‘রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক পর্ায়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী ঢাকা মেট্রো-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির কেবিনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। একই সঙ্গে ৪২টি অ্যাম্পল ও আটটি ইনজেকশন জব্দ করা হয়েছে। অভিযানে ট্রাকটিও জব্দ করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।

পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের উত্তরাঞ্চল থেকে রাজধানীমুখী মাদক পরিবহণ ঠেকাতে যমুনা সেতু পশ্চিম এলাকায় নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক দু’জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত