1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সোহানের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

হংকং আন্তর্জাতিক সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরাজগঞ্জের সন্তান হাবিবুর রহমান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে।

৭ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয় মংককের মিশন রোড মাঠে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। সোহান ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে অধিনায়ক আকবর আলীর ৯ বলে ৩২ রান ও মোসাদ্দেক হোসেনের কার্যকর ব্যাটিং দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

জবাবে শ্রীলঙ্কা শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫.১ ওভারে ৬১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান-তিনি দুই ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।

মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যের জন্য তাকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।

এই জয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অহর্জন করে পরবর্তী রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

উল্লেখ হাবিবুর রহমান সোহান সিরাজগঞ্জের একমাত্র ক্রিকেটার যিনি জাতীয় দলে প্রবেশের সুযোগ পেয়েছে।

বাংলাদেশ এ দলদলের সঙ্গে সোহান (সর্বডানে)

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত