1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
বজ্রপাত। প্রতীকী ছবি
62

জেলার উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিল্লার রহমান বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জিল্লার রহমান। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে বিলের মধ্যে জিল্লার রহমানকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বজ্রপাতের ঘটনায় জিল্লার রহমানের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

01

02

Tags: , ,

62
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত