1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন ৪ দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের মতিন সজীব

সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য লায়ন্স ক্লাবের চক্ষু ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
175

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মানব কল্যাণ ফাউন্ডেশন প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাম্বাসেডর গোল্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা ও মানব কল্যাণ ফাউন্ডেশন এবং ধানবান্ধি জে.সি. রোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (শাহীন)। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নুরুন নবী কামাল।

বিশেষ অতিথি ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাম্বাসেডর গোল্ডের সহসভাপতি লায়ন মোহাম্মদ শাহীন কামাল। সঞ্চালনা করেন ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল লতিফ বাবলু।

আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় দেশব্যাপী এক লাখ মানুষের ছানি অপসারণের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, খাদ্যসহায়তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর প্রত্যাশা করেন আয়োজকেরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: , , ,

175
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত