1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রিজার্ভ বেঞ্চ থেকে কিংসের গোলমেশিন সিরাজগঞ্জের সাব্বিরের স্বপ্নযাত্রা সিরাজগঞ্জ কৃষি পরিবারের শীতকালীন মিলনমেলা ও চারা বিতরণ সিরাজগঞ্জের চরের গ্রামীণ সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ‘চর উৎসব’ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংযোগের লক্ষ্য, সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শনে মুখ্য সচিব সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য লায়ন্স ক্লাবের চক্ষু ক্যাম্প সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কৃষি পরিবারের শীতকালীন মিলনমেলা ও চারা বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
40

সবুজের প্রতি ভালোবাসা ও প্রকৃতির প্রতি মমত্ববোধ ছড়িয়ে দিতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কৃষি পরিবার সিরাজগঞ্জের শীতকালীন মিলনমেলা। এ উপলক্ষে বাগানিদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজি ও শোভাবর্ধক গাছের চারা বিতরণ করা হয়।

সিরাজগঞ্জের খোকশাবাড়ী হর্টিকালচার সেন্টারের হলরুমে শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে নিবন্ধিত বাগানিদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বয়সের প্রায় ৭০ জন কৃষিপ্রেমী অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি পরিবারের জ্যেষ্ঠ প্রশাসক রাসেল রহমান। স্বাগত বক্তব্য দেন রিয়াদ আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস ইভা, সালমা বিনতে আবদুস সালাম, চন্দা রায়, শরিফুল ইসলাম, মাহমুদা খাতুন, নূরমহল খানম আলো, এস এম ইদ্রিস আলী, দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ, আবুল হোসেন গ্রিন, স্বপন কর্মকার, কোরবান আলী, এমদাদুল হক, এমডি রাসেল আহমেদ, আবু বকর ও মাহমুদুন নবীসহ অনেকে।

কৃষি পরিবারের প্রশাসক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল রহমান, রিয়াদ আরেফিন, এমডি এম ইসলাম, নীল প্রজাপতি, ফারদিন ইসলাম, আবদুল আল কাফি ও প্রিন্স ফাহিমসহ অনেকে।

মিলনমেলায় গাছের পরিচর্যা, রোগবালাই দমন, মাটি প্রস্তুতকরণ, সবজি চাষ এবং শোভাবর্ধক গাছের যত্ন নিয়ে আলোচনা করেন উপস্থিত বাগানি, অতিথি ও আয়োজকেরা। নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন বাগানিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাগানচর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত বাগানিদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজি ও শোভাবর্ধক গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, একটি চারা রোপণের মধ্য দিয়ে যেমন নতুন গাছের জন্ম হয়, তেমনি তৈরি হয় সবুজ পরিবেশ গড়ে তোলার সম্ভাবনা।

কৃষি পরিবার সিরাজগঞ্জের আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাগানচর্চার অভিজ্ঞতা বিনিময়, নতুন বাগানি তৈরি এবং বাড়ির আঙিনাসহ চারপাশ সবুজে সাজানোর উদ্যোগ আরও ছড়িয়ে দিতে চান তারা।

আয়োজকেরা অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, বাগানি, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে সিরাজগঞ্জে সবুজায়নের এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।

01

02

Tags:

40
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত