1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে জলবায়ু ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে অনুদান বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
231

সিরাজগঞ্জ পৌরসভার ১০ জন বস্তিবাসী সদস্যের মাঝে অনুদান হিসেবে মোট ৪২,৫০০ টাকা প্রদান করা হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত ERCCP প্রকল্পের আওতায় এটি প্রদান করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নিজ দপ্তরে এ অনুদান বিতরণ করেন।

প্রকল্পভুক্ত প্রত্যেক সদস্যকে ৪,২৫০ টাকা করে দেওয়া হয়, যা তাদের ক্ষতিগ্রস্ত আয়বর্ধনমূলক কার্যক্রম পুনরায় চালু করতে সহায়তা করবে।

অনুদান প্রাপ্তরা হলেন—মোছাঃ মহেলা বেগম, মোছাঃ রুমা খাতুন, মোছাঃ গোলেনুর বেগম, মোছাঃ ফোয়ারা খাতুন, মোছাঃ রশনী খাতুন, মোছাঃ রেশমা বেগম, মোছাঃ শেফালী বেগম, মোছাঃ কাকলী খাতুন, মোছাঃ পারুল খাতুন ও মোছাঃ হামিদা বেগম।

উল্লেখ্য, সিবিএফ-ব্র্যাকের আর্থিক ও কারিগরি সহায়তায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সিরাজগঞ্জ পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন করছে এনডিপি। এর আওতায় এখন পর্যন্ত ২ হাজার সদস্যকে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে অনুদান প্রদান ছাড়াও নলকূপ স্থাপন ও সংস্কার, সোলার ওয়াটার প্লান্ট স্থাপন, পয়ঃনিষ্কাশন উন্নয়ন, পারিবারিক পায়খানা নির্মাণ এবং জলবায়ু সহিষ্ণ ঘর মেরামতসহ নানা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবদুস ছালাম সরকার এবং লাইভলিহুড কর্মকর্তা শামিমা নার্গিসসহ অন্যান্য প্রকল্প কর্মকর্তা।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত