1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলের কৃষকের দুশ্চিন্তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
100

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে চরাঞ্চলের নিম্নভূমিতে। শীতকালীন সবজি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির স্তর রেকর্ড করা হয়েছে ১২.১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। তবে এটি এখনও বিপৎসীমা (১২.৯০ মিটার)-এর ৭৭ সেন্টিমিটার নিচে রয়েছে। কাজিপুরের মেঘাই পয়েন্টেও পানি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ মিটার, যেখানে একই সময়ে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে। এটিও বিপৎসীমা (১৪.৮০ মিটার)-এর ১ মিটার নিচে রয়েছে।

গত পাঁচ দিন ধরে যমুনাসহ ফুলজোড়, ইছামতি ও করতোয়াসহ স্থানীয় নদ-নদীর পানিও বাড়ছে। এর ফলে নিচু এলাকার ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে চলে যাচ্ছে। কৃষকরা নতুন করে বীজতলা তৈরি করবেন কিনা—সে বিষয়ে দ্বিধায় পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, “উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে পানি বাড়ছে। তবে পর্যবেক্ষণ অনুযায়ী পানি আরও দুই-তিন দিন বাড়লেও বিপৎসীমা অতিক্রম করবে না। তাই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।”

এদিকে আগাম সবজি চাষিদের অবস্থা সবচেয়ে শোচনীয়। পানিতে ডুবে গেছে বীজতলা ও চারা। এতে কৃষকদের অতিরিক্ত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ নতুন করে বীজতলা তৈরি করার চিন্তা করছেন, তবে পানি কতদিনে নামবে তা অনিশ্চিত হওয়ায় তারা শঙ্কিত।

বিশেষজ্ঞরা বলছেন, যমুনার পানি বৃদ্ধিতে তাৎক্ষণিক ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা না থাকলেও কৃষকদের জন্য এটি চ্যালেঞ্জিং সময়। আগাম সবজি চাষে ঝুঁকি তৈরি হয়েছে, একইসঙ্গে কৃষিজমির ক্ষতির আশঙ্কাও বাড়ছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত