ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা ও শেরপুর জেলার মধ্যকার ফিরতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যরা ও জেলা ক্রীড়া অফিসার।
এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: ফুটবল
পরবর্তী নিউজ লোড হচ্ছে...