1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
156

সিরাজগঞ্জে বহু প্রতীক্ষিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অবশেষে শুরু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. ফারুক হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সদর পৌরসভা একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট পরিবেশ সৃষ্টি করে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও উপভোগ করেন দীর্ঘ প্রতীক্ষার পর ফের শুরু হওয়া ফুটবলের এই উৎসব।

সিরাজগঞ্জ পৌরসভা ১-০ গোলে সদর থানাকে পরাজিত করেছে। একজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে দশ জন নিয়ে খেলেও তারা জয় পেয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ১০টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো—কাজিপুর, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলা পরিষদ একাদশ।

প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্থানীয় ও ৪ জন বহিরাগত খেলোয়াড় নিবন্ধনের নিয়ম রাখা হয়েছে।

দীর্ঘদিন পর সিরাজগঞ্জে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে জেলা জুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতা জেলার ফুটবলকে নতুন প্রাণ দেবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: কোন দলের খেলা কবে

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত