1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সায়দাবাদ থেকে অস্ত্রসহ চাঁদাবাজ ‘কালা মানিক’ গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সায়দাবাদ থেকে অস্ত্রসহ চাঁদাবাজ 'কালা মানিক' গ্রেপ্তার
470

ট্রাক আটকিয়ে চাঁদা দাবি ও অস্ত্র দেখানোর সময় অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক (৩৫) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সদর উপজেলা সায়দাবাদ ইকোনোমিক জোন সংলগ্ন চকবয়রা এলাকার নুরু ব্যাপারীর ছেলে মোঃ মানিক ওরফে কালা মানিককে অস্ত্র নিয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে সিরাজগঞ্জ জেলা ডিবি ও সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ সময় তার নিকট হতে ২ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ ১ টি পিস্তল উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ ইকোনমিক জোন এলাকায় বিএসএল কোম্পানির মালামাল (ইটের খোয়া, পাথর) ট্রাকে করে নিয়ে আসার সময় ইকোনমিক জোনের পাশে কালা মানিক ও তার দলবল ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করে। ট্রাক ড্রাইভার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করার হুমকি দেয় মানিক। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কালা মানিক পিস্তল বের করে ট্রাক ড্রাইভারকে মারার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজনসহ এলাকাবাসী এগিয়ে আসলে মানিক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, তাকে আটক করে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত