1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
135

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৫), ইউপি সদস্য লাল মিয়া (৫০), বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের উসমান গণী শেখের ছেলে হাসমত শেখ (৫০), সরাতৈল গ্রামের মৃত রেজাউলের ছেলে উজ্জ্বল হোসেন এবং ইকবাল হোসেন।

ওসি জানান, বুধবার রাতের বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত