1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
হারানো ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ। ছবি: সংগৃহীত
182

সততা, মানবিকতা ও পেশাগত দায়িত্বশীলতার অনন্য এক নজির স্থাপন করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। ভুলে রিকশায় ফেলে যাওয়া নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ৭২ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত টাকাগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সাবেক সরকারি কর্মকর্তা শাহিনুর ইসলাম ঢাকায় যাওয়ার উদ্দেশে সিরাজগঞ্জ শহরের স্টেশন বাজার এলাকায় তিনটি ব‌্যাগ নি‌য়ে রিকশায় যাচ্ছিলেন। কিন্তু রিকশা থেকে নেমে তিনি দু’টি ব্যাগ সঙ্গে নিয়ে গেলেও অসাবধানতাবশত নগদ ২ লাখ ৬০ হাজার টাকা থাকা অপর ব্যাগটি সেই যানবাহনেই রেখে চলে যান। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পরই সদর থানার এসআই ইশতিয়াক ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে টানা ৭২ ঘণ্টা পর গয়লা এলাকার রিকশাচালক হেলাল উদ্দিনের বাড়ি থেকে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়। পরে সব টাকা গণনা করে অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত শাহিনুর ইসলাম বলেন, ‘আমি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। এত বড় অঙ্কের টাকা ফিরে পাব, তা কল্পনাও করিনি। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের আন্তরিকতা, সততা ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে এসআই ইশতিয়াক ও থানার কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের কারণেই আমার জীবনের একটি বড় ক্ষতি থেকে রক্ষা পেলাম।’

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ বলেন, ‘বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে। হারিয়ে যাওয়া সম্পদ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস আরও সুদৃঢ় করতে আমরা মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকব।’

টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম, এসআই ইশতিয়াকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য।

01

02

Tags: , ,

182
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত