1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
129

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ বলেন, বৃষ্টির সময় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সবাই মর্মাহত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

01

02

Tags:

129
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত