সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটিকে ‘সিরাজগঞ্জ মডেল’ হিসেবে উল্লেখ করে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ উদ্যোগ সম্প্রসারণের আশা প্রকাশ করেন। জেলা প্রশাসন জানায়, বিদ্যুতের ওপর চাপ কমানো, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের পথে সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
93
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটিকে ‘সিরাজগঞ্জ মডেল’ হিসেবে উল্লেখ করে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ উদ্যোগ সম্প্রসারণের আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসন জানায়, বিদ্যুতের ওপর চাপ কমানো, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের পথে সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।