1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

পদ্মপুকুরের পরিচ্ছন্নতার তদারকি করলেন সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
239

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু আজ (৪ সেপ্টেম্বর) পদ্মপুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন।

স্থানীয় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে তিনি অংশ নেন এবং পুকুর সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন, “পদ্মপুকুর শুধু একটি জলাশয় নয়, এটি সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। এইসব জলাশয় পরিচ্ছন্ন থাকলে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে পারবে, এতে করে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও কমবে। আমাদের সিরাজগঞ্জ অনেক ছোটখাট সমস্যা আছে, আমরা সবকিছু নজরে এনে ধীরে ধীরে সব ঠিক করবো, আমাদের সামনে অনেক লক্ষ্য আছে।”

তদারকির সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্নতার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

গত ২৮ আগস্ট সাইদুর রহমান বাচ্চু পদ্মপুকুরকে পুরনো রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছিলেন, তারাই ধারাবাহিকতায় তিনি এই তদারকি কাজে অংশ নিলেন।

স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের এমন তদারকি কাজকে আরও গতি দেবে।

উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন জেলা প্রশাসকপুকুরটি পরিষ্কার করে সৌন্দর্য বর্ধন করেন এবং শত শত পদ্মগাছ রোপণ করেন। এরপর থেকেই এর নাম হয় পদ্মপুকুর, যা একসময় শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে অবহেলা ও আবর্জনায় এটি আবারও নোংরা হয়ে পড়ে।

01

02

Tags: ,

239
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত