মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির উদ্যোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স. ম. আলাউদ্দিন আলার সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মো. সেলিম আহমেদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কোরবান আলী মুন্সী, ১৫ নম্বর মিরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুরুল আলম লাবন ও সাধারণ সম্পাদক মো. গোলবার হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হাফিজুর রহমান। এ সময় মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির অন্যান্য সদস্য, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা তার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ দেখা দিলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ হয়ে ঢাকার বাসায় অবস্থান করছেন।
189
মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির উদ্যোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স. ম. আলাউদ্দিন আলার সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মো. সেলিম আহমেদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কোরবান আলী মুন্সী, ১৫ নম্বর মিরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুরুল আলম লাবন ও সাধারণ সম্পাদক মো. গোলবার হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হাফিজুর রহমান। এ সময় মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির অন্যান্য সদস্য, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা তার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ দেখা দিলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ হয়ে ঢাকার বাসায় অবস্থান করছেন।