1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে তাঁত খাতে বর্জ্যপানি শোধনে এনডিপির সহায়তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
156

সিরাজগঞ্জের তাঁত শিল্পে পরিবেশবান্ধব সমাধান হিসেবে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে ‘REVERT H’ ফিল্টার। সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART) প্রকল্পের আওতায় এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

তাঁত উদ্যোক্তাদের অনেকেই কাপড় রং করার সময় বর্জ্যপানি অপরিশোধিত অবস্থায় ফেলে দেন, কারণ ছোট উদ্যোক্তাদের পক্ষে ব্যয়বহুল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) স্থাপন সম্ভব নয়। এর ফলে জলাশয় ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়।

এই প্রেক্ষাপটে, মীর আজাদ ময়নুল হাসান উদ্ভাবিত ‘REVERT H’ ফিল্টার পরীক্ষায় সফল প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নিরাপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাঠপর্যায়ে যাচাই শেষে ১৬ জন উদ্যোক্তার মধ্যে থেকে ৩ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে ফরিদুল ইসলাম, আলহাজ হোসেন ও রুবেল হোসেনের ডায়িং কারখানায় পাইলট আকারে ২টি ফিল্টার স্থাপনে সহায়তা দিচ্ছে এনডিপি।

এ লক্ষ্যে গত বুধবার (২০ আগস্ট) এনডিপি প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ লাখ ৯১ হাজার টাকার মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান।

তিনি বলেন,“ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত নিরাপদ পৃথিবী গড়তে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত জরুরি। আশা করছি, এই প্রযুক্তির সফল বাস্তবায়ন একদিন সামাজিক আন্দোলনে রূপ নেবে।”

উদ্যোক্তারা এনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবেশ রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

01

02

Tags:

156
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত