1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

এনডিপিতে শেষ হলো মাইক্রোফাইন্যান্স প্রশিক্ষণ কোর্স

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
220

মাইক্রোফাইন্যান্স খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট আয়োজিত ৩ মাসব্যাপী “মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনা ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৭ সেপ্টেম্বর এনডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এনডিপি ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, কর্মসূচি ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু নাঈম মোঃ জুবায়ের খান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণের সফল আয়োজন ও সমাপ্তি উপলক্ষে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নানা প্রতিকূলতা অতিক্রম করে গত দুই বছর ধরে এই কোর্স বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রশিক্ষণার্থীদের আন্তরিক অংশগ্রহণের ফলে এই আয়োজন সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এনডিপি মাইক্রোফিনান্স
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন। পাশাপাশি পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এনডিপি ঋণ সহায়তা কর্মসূচিতে নির্বাচিত ২১ জন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন পদে যোগদানের নিয়োগপত্রও দেওয়া হয়।

01

02

Tags:

220
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত