1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
16

মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন। তিনি বলেছেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সিরাজগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডা. নুরুল আমীন বলেন, ‘মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ।’ মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে এবং সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো. সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার আই হেলথ মো. আলামিন ইসলাম, লে কাউন্সিলর হাফসা খাতুন এবং সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি লিমা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

01

02

Tags: ,

16
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত