1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
105

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)পরিচালিত ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল বড়ধুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পুষ্টিজনিত ঘাটতি নিরূপণ এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর মাধ্যমে চিকিৎসা ব্যয় হ্রাসে সহায়তা করা।

স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন এবং গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. বনশ্রী সাহা বিন্তু উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, প্রেসক্রিপশন এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

এ সময় বড়ধুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফজল করিম, স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত জাহান এবং এনডিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন। এতে তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।

01

02

Tags: ,

105
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত