1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
79

সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

রোববার (১০ মে) সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৭ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সদর হাসপাতালে ৪ জন, শাহজাদপুরে ২ জন, তাড়াশ ২ জন, উল্লাপাড়ায় ৩ জন, বেলকুচিতে ২ জন, রায়গঞ্জে ১ জন চিকিৎসাধীন আছেন।
সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী
তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানিয়েছেন তিনি।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত