সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ পদার্থের প্রাথমিক অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আপাতত পাম্পটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস এবং উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক পরীক্ষায় পানির লাইনে গ্যাসসদৃশ পদার্থের উপস্থিতির নমুনা পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বেলকুচি থানা-সংলগ্ন মাজেম মিয়ার গড়ান এলাকায় পানির সরবরাহ লাইনে বুদবুদ উঠতে দেখা যায়। কৌতূহলবশত স্থানীয়রা সেখানে আগুন ধরালে আগুন জ্বলতে শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। এরপর প্রশাসন, ফায়ার সার্ভিস ও উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিল্লোল বলেন, প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায়, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তিনি জানান, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পুনরায় পরীক্ষা করা হবে। তখনও যদি পানিতে আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)কে চিঠি দেওয়া হবে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাথমিক পরীক্ষায় গ্যাসসদৃশ পদার্থের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। পুনরায় পরীক্ষার পর প্রয়োজন হলে বাপেক্সকে বিষয়টি তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে।
153
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ পদার্থের প্রাথমিক অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আপাতত পাম্পটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস এবং উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক পরীক্ষায় পানির লাইনে গ্যাসসদৃশ পদার্থের উপস্থিতির নমুনা পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বেলকুচি থানা-সংলগ্ন মাজেম মিয়ার গড়ান এলাকায় পানির সরবরাহ লাইনে বুদবুদ উঠতে দেখা যায়। কৌতূহলবশত স্থানীয়রা সেখানে আগুন ধরালে আগুন জ্বলতে শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। এরপর প্রশাসন, ফায়ার সার্ভিস ও উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিল্লোল বলেন, প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায়, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি জানান, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পুনরায় পরীক্ষা করা হবে। তখনও যদি পানিতে আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)কে চিঠি দেওয়া হবে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাথমিক পরীক্ষায় গ্যাসসদৃশ পদার্থের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। পুনরায় পরীক্ষার পর প্রয়োজন হলে বাপেক্সকে বিষয়টি তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে।