1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

ঈদ শেষে যানবাহনের চাপ যমুনা সেতুতে, দিনভর দীর্ঘ যানজট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
116

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ যানজট বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

পুলিশ জানায়, যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ এবং কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। এর সঙ্গে ঈদ শেষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের একযোগে ঢাকামুখী যাত্রা যানবাহনের চাপ আরও বাড়িয়ে দেয়।

সকাল থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। যানবাহনগুলোকে দীর্ঘ সময় থেমে থেমে চলতে হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী মকবুল হোসেন বলেন, নলকা সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকে আছেন। কখন ঢাকায় পৌঁছাবেন তা নিশ্চিত নন।

নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাসের চালক আব্দুল হানিফ বলেন, নলকা সেতু অতিক্রম করার পর থেকেই তীব্র যানজটে পড়েছেন। ১০ মিনিটের পথ পাড়ি দিতেও কয়েক ঘণ্টা সময় লাগছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ এবং সেতুর ওপর দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত