1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
133

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাসগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাস মালিক সমিতি ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করায় সাধারণ যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি সরকারি ভাড়া কাঠামো উপেক্ষা করে সিরাজগঞ্জ-ঢাকা (মিরপুর-২ ও মহাখালী) রুটে প্রতি যাত্রীর কাছ থেকে প্রায় ৯০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সমিতির প্রকাশিত ভাড়ার তালিকায় দেখা যায়, সিরাজগঞ্জ শহর থেকে মিরপুর-২ পর্যন্ত ১২৮ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটার ৩ টাকা ১৩ পয়সা হিসেবে টোলসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা এ বিষয়ে বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী প্রায় সব বাসেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ আমরা নিয়মিত পাচ্ছি। মালিক সমিতি সমন্বিতভাবে ভাড়া নির্ধারণ করছে, যা সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, ৪০ সিট ও ৪০-এর বেশি আসনের বাসে একই ভাড়া আদায় করা হচ্ছে, যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

২০২৬ সালে দূরপাল্লার বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা। সে অনুযায়ী ১২৮ কিলোমিটারে ভাড়া দাঁড়ায় প্রায় ২৮৫ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে যমুনা সেতুর ২৫ টাকা টোল যোগ করলে মোট ভাড়া হওয়ার কথা প্রায় ৩১০ টাকা। ফলে প্রতি যাত্রীর কাছ থেকে প্রায় ৯০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২৩ এপ্রিল ২০২৬ ডিজেলের মূল্য বৃদ্ধির পর সরকার নতুন ভাড়া কাঠামো নির্ধারণ করলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।
সিরাজগঞ্জ বাস মালিক সমিতি
এ পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা। তাদের মতে, নির্ধারিত ভাড়া কার্যকর না হলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ গুনতে হবে, যা জনদুর্ভোগ আরও বাড়াবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাস মালিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হাজী মো.আতিকুর রহমান আতিকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আবু নাঈম এ বিষয়ে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

01

02

Tags: , ,

133
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত