1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে বাস ও সিএনজি চালকদের জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২৬
116

ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সিরাজগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

সোমবার (১ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিশ্রুত সেবা প্রদান না করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচজন সিএনজি চালককে শাস্তির আওতায় আনা হয়।

এছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে এসআই পরিবহন ও যমুনা লাইন পরিবহনের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত আদায় করা ভাড়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশনা দেন ভোক্তা অধিকার কর্মকর্তারা।

যৌথ অভিযানে জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়া র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত