1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
164

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং একাধিক সড়ক দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে গার্মেন্টস শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ ঢাকামুখী হওয়ায় যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। এর মধ্যে একদিনে যমুনা সেতুতে ছোট-বড় মিলিয়ে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটে। ছয়টি ঘটনায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে রেকারের সহায়তা নিতে হয়।

দুর্ঘটনার কারণে বিভিন্ন সময়ে সেতুর এক বা একাধিক লেন সাময়িকভাবে বন্ধ রাখতে হওয়ায় সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকালে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ অংশে যানজট তীব্র আকার ধারণ করে।

পরে বিকেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাত ৯টার দিকে সেতুর ওপর দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনার পর আবারও সেতুর পশ্চিম পাড়ে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

শনিবার সকালে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজট থাকলেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। বর্তমানে যমুনা সেতুর পশ্চিম পাড়সহ সিরাজগঞ্জ অংশের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুই দিনের যানজটে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়েছে। তবে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। বর্তমানে কোথাও উল্লেখযোগ্য যানজট নেই।

01

02

Tags: , ,

164
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত