1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
133

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল (SEZ) লিমিটেডের পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান কম্বোডিয়ার নমপেন স্পেশাল ইকোনমিক জোনে (PPSEZ) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিরোশি উয়েমাতসুর সঙ্গে বৈঠক করেছেন।

গত ৫ জুন কম্বোডিয়ার নমপেন স্পেশাল ইকোনমিক জোনে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক ব্যবসায়িক সুযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আন্তঃসীমান্ত অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৌশলগত জ্ঞান বিনিময় এবং উভয় অঞ্চলের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আঞ্চলিক সহযোগিতা শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়।

01

02

Tags:

133
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত