শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়নকাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের এ সফরে তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। সফরকালে তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক বলেন, জনসেবার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি একটি দক্ষ, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
47
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়নকাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের এ সফরে তিনি শাহজাদপুর পৌরসভা, পৌর ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সফরকালে তিনি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক বলেন, জনসেবার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় তিনি একটি দক্ষ, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।