1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় সিরাজগঞ্জের নাম নেই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
বিসিবি লোগো
314

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এতে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাসহ ছয় জেলার কোনো কাউন্সিলরের নাম নেই।

তালিকায় সিলেট, নরসিংদী, নওগাঁ, বগুড়া ও পাবনার মতো গুরুত্বপূর্ণ জেলার পাশাপাশি সিরাজগঞ্জেরও কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে হতাশা দেখা দিয়েছে।

বিসিবির নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে মোট ১৯২ জন ভোটার থাকার কথা থাকলেও খসড়া তালিকায় ছয় জেলার কাউন্সিলরদের নাম বাদ পড়েছে। এতে জেলার ক্রীড়া সংগঠকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে জেলা ক্রীড়া সংস্থা থেকে কার্যক্রম চালিয়ে গেলেও বিসিবির ভোটার তালিকায় বাদ পড়া জেলার ক্রিকেট উন্নয়নকেও বাধাগ্রস্ত করবে।

এর পাশাপাশি তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলায় বাদ দেওয়া হয়েছে ১৫টি ক্লাবকে।

উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর, ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলর ভোট দিয়ে পরিচালক নির্বাচিত করবেন। এরপর নির্বাচিত ২৫ পরিচালক ভোট দিয়ে বিসিবি সভাপতি নির্বাচন করবেন।

আগামী ৬ অক্টোবরই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত