1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে জলবায়ু সহিষ্ণু ঘর মেরামতে এনডিপি’র আর্থিক সহায়তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
158

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত Enhance Resilience Capacity of the Climate-induced People (ERCCP) Project এর আওতায় জলবায়ু সহিষ্ণু ঘর মেরামতের জন্য চার নারীকে মোট ২,২৭,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) এনডিপি’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এনডিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সহায়তা প্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ পৌরসভার গয়লা গ্রামের মোছাঃ মনিরা খাতুন (৬৭,৮০০ টাকা), মোছাঃ সূর্য খাতুন (৫১,৯০০ টাকা), মোছাঃ তাহমিনা খাতুন (৫৫,৯০০ টাকা) ও মোছাঃ আলেয়া খাতুন (৫১,৯০০ টাকা)।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে ৩টি ওয়ার্ডের ১২টি স্লামে এনডিপি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে রয়েছে কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ, নিরাপদ পানির জন্য হ্যান্ড শ্যালো ও ডিপ টিউবওয়েল স্থাপন এবং জলবায়ু-প্রভাবিত জনগণের জন্য ঘর মেরামত ও নির্মাণ।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি’র রিসার্চ ও ডকুমেন্টেশন বিভাগের ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান স্বাধীন, প্রকল্প ব্যবস্থাপক (ইআরসিসিপি) মোঃ আবদুস ছালাম সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

01

02

Tags:

158
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত