1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
222

সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এই অবরোধ কর্মসূচি শেষে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেয় তারা।

শিক্ষার্থীরা জানান, আগামী ১৭ আগস্ট একনেকের বৈঠকে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না হলে তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

অবরোধ চলাকালে যমুনা সেতু পশ্চিম এলাকায় রেল ও সড়কপথে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গতকাল ১৩ আগস্ট শিক্ষার্থীরা উল্লাপাড়ায় রেল ব্লকেড করেছিল।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। এবার তারা রেল ব্লকেড কর্মসূচি ও যমুনাসেতু মহাসড়ক অবরোধ করলো।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত