1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
264

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সিরাজগঞ্জে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালনা করছে এনডিপি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

এনডিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি টেকসই কর্মজীবন গড়ে তোলার সুযোগ পাবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা, থাকা-খাওয়ার সুবিধা, দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে সনদ এবং চাকরি বা আত্মকর্মসংস্থানের সুযোগও দেওয়া হবে।

বর্তমানে পোশাক তৈরি এবং মোবাইল ফোন মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ীতে অবস্থিত এনডিপি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬।

বিস্তারিত জানতে ০১৭৮৩-২৭৯১৪৯ অথবা ০১৭১৩-৩৮৩১৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন: আবেদন ফরম

01

02

Tags: ,

264
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত