1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিরাজগঞ্জে চাকরি মেলা ২২ জুন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬
4871

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার ২০২৬’। কর্মসংস্থান প্রত্যাশী তরুণ-তরুণীদের চাকরির সুযোগ, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুবিধা দিতে এ আয়োজন করা হচ্ছে।

সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার আয়োজন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মর্ডান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও) এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)। কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

আয়োজক সূত্র জানায়, পিকেএসএফের কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

মেলায় বিভিন্ন খাতের প্রায় ৩০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। কর্মসংস্থান প্রত্যাশী প্রায় ৩০০ শিক্ষানবিশ ও চাকরিপ্রার্থী এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

মেলার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং চাকরিসংক্রান্ত তথ্যসেবা।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পরে অতিথিদের বরণ, উদ্বোধনী অনুষ্ঠান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন, মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুরের পর শুরু হবে সিভি গ্রহণ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার কার্যক্রম।

আয়োজকরা জানান, চাকরিপ্রার্থীদের দক্ষতা ও যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানের চাহিদার সংযোগ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের।

01

02

Tags: , ,

4871
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত