1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
53

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করায় সিরাজগঞ্জের বনোয়ারী লাল (বি.এল.) সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদারকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাফসানের এই আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখার জন্য উৎসাহিত করেন।

রাফসান গত ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশ নেয়। বিশ্বের ২৩টি দেশের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সে বিজ্ঞান বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে।

বাংলাদেশের ১৬ সদস্যের দল প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৫টি পদক অর্জন করে। এর মধ্যে একটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ পদক রয়েছে।

সিরাজগঞ্জের এই শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

01

02

Tags:

53
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত