1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
239

সিরাজগঞ্জে দরিদ্র ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সেবা মুক্ত স্কাউট গ্রুপ। সংগঠনটির উদ্যোগে এ নিয়ে নবমবারের মতো সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হলো।

শনিবার (১৩ জুন) সকালে শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মো. শাহাদাত হুসাইন।

‘আর নয় পরনির্ভরশীলতা, নিজ কর্মে বাঁচুক বাংলার নারী’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করে এএম ফস্টার কেয়ার।

সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, রফিকুল ইসলাম শামীম, প্রভাষক আসলাম হোসেন, ইউনিট লিডার আমিনুল ইসলাম ও মাসুম বিল্লাহ মাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শাহাদাত হুসাইন উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় তিনি বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও বেশি মানবিক কার্যক্রম প্রয়োজন।

বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সুবিধাভোগী নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে সক্ষম হবেন।

01

02

Tags: ,

239
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত