1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের মতিন সজীব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
69

পাঠাগার প্রতিষ্ঠা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং ‘প্রতিটি গ্রামে হোক একটি পাঠাগার’ আন্দোলনে ভূমিকা রাখায় ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের এম এ মতিন সজীব।

শনিবার (৩১ অক্টোবর) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ২য় রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন-২০২৬ এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। এম এ মতিন সজীব সিরাজগঞ্জের বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় কমিটির অন্যতম সদস্য।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের ১৪৯টি পাঠাগারের প্রতিনিধি ছাড়াও কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও মনন বিকাশে বিভিন্ন পাঠাগারে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য পাঠাগার সংগঠকদের পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে পাঠাগারে পাঠকের উপস্থিতি বাড়ে।

তিন পর্বে সাজানো সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব নবীর হোসাইন। বজলুর রহমান গ্রন্থাগারের সভাপতি গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস, সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি আবদুস ছাত্তার খান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, কবি ও ছড়াকার রাজ্জাক দুলাল, শিশুসাহিত্যিক ও প্রকাশক কাদের বাবু, কবি ও গবেষক আদিল ফকিহ এবং পাঠাগার ঐক্যপরিষদ বাংলাদেশের সভাপতি মহিউদ্দিন মজরুমদার।

বজলুর রহমান গ্রন্থাগার গত বছরের ধারাবাহিকতায় এবারও রংপুর বিভাগীয় পাঠক সম্মেলনের আয়োজন করে।

01

02

Tags:

69
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত