1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

জমজমাট আয়োজনে সিরাজগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী অংশ নেন।

সোমবার (২২ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিকেএসএফের অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) এবং মানব মুক্তি সংস্থার (এমএমএস) যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পরে এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান কর্মসংস্থানের বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে নিজেদের প্রস্তুত করতে হবে। সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর যৌথ উদ্যোগ বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন খান বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি জরুরি। এ ধরনের আয়োজন চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসাইন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিব উল্লাহ বাহার এবং মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী।

এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থানের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত