1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

৯ উপজেলা নিয়ে সেপ্টেম্বরে শুরু সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
419

সিরাজগঞ্জে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হতে যাচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে সভায় অংশ নেয়া ক্রীড়া অফিসার এই সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালেক্টর ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড়ের সমন্বয়ে এক সভায় সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল অংশ গ্রহণ করবে। প্রতি উপজেলার ফুটবল খেলোয়াড়রা নিজ নিজ উপজেলা দলে খেলবে।সদর উপজেলার খেলোয়াড়রা সদর উপজেলা ও সদর পৌরসভা দলে খেলবে।

প্রথম পর্বে প্রতি দলে তিনজন ও দ্বিতীয় পর্বে ৬ জন করে দেশ বিদেশি বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।

দ্বিতীয় পর্বের খেলা বাফুফে স্বীকৃত বহিরাগত রেফারিরা পরিচালনা করবেন। দর্শকরা বিনামূল্যে বিনা টিকেট ডিসি গোল্ডকাপ ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়কে ও সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীকে।

উক্ত টুর্নামেন্টে সিরাজগঞ্জবাসীকে উপস্থিত হয়ে ফুটবল খেলা উপভোগ করার আহবান জানান উপস্থিত আলোচকেরা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত