1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

বিব্রতকর পরিস্থিতিতে জাহিদ হাসান, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাহিদ হাসান
71

সিরাজগঞ্জের কৃতি সন্তান ও দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট প্রচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের সংগ্রাম ও মানসিক অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, এরপরও মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কিছু ফেসবুক পেজ ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে সেটি যুক্ত করে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে জাহিদ হাসানের ওই বক্তব্য জুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে বিভিন্ন কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করে জাহিদ হাসান বলেন, ‘যা দেখেছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। এদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। এভাবে চলতে পারে না।’

তিনি জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতোমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পরিকল্পিতভাবে কারা এসব বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, সে বিষয়ে অনুসন্ধানও করা হয়েছে।

জাহিদ হাসান বলেন, ‘ইতোমধ্যে পুলিশের সাইবার ক্রাইম ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও বিকৃত কনটেন্টের বিরুদ্ধে এখন কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে।

এ অভিনেতা জানান, শিগগিরই এ ঘটনায় জড়িত ব্যক্তি ও পেজগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত