সিরাজগঞ্জে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিরাজগঞ্জের বাজার স্টেশনের মা ম্যানসনে প্রসূন সাহিত্য সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রসূন সাহিত্য সংসদের উপদেষ্টা কবি এস.এম.এ. হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যাহিদ সুবহানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে শহীদুল জহিরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কবি ও গবেষক অনন্ত পৃত্থিরাজ, টাঙ্গাইল থেকে আগত কবি ও পাঠাগার সংগঠক গোলাম কিবরিয়া জুয়েল, কবি ও বাচিকশিল্পী এস. মুকুল আহমেদ, প্রসূন থিয়েটারের সহসভাপতি, কবি ও বাচিকশিল্পী সুমন রাজ সরকার, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এম. এ. মতীন সজীব, সাধারণ সম্পাদক নূর মোক্তার হোসেন, সমাজকর্মী রুহুল আমিন মুসা, কবি জওহর লাল রবিদাস, কবি মীর সাব্বির এবং থিয়েটারকর্মী গোলজার হোসেন প্রমুখ। আলোচনায় বক্তারা শহীদুল জহিরের সাহিত্যকর্ম, জীবন ও বাংলা কথাসাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পৈতৃকসূত্রে সিরাজগঞ্জের সঙ্গে যুক্ত এই কথাসাহিত্যিকের সাহিত্যকর্ম স্থানীয় সাহিত্যপ্রেমীদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় বলে জানান বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রসূন সাহিত্য সংসদের সদস্য, তরুণ কবি ও বাচিকশিল্পী রাকিবুল খান সাওম।
63
সিরাজগঞ্জে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিরাজগঞ্জের বাজার স্টেশনের মা ম্যানসনে প্রসূন সাহিত্য সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রসূন সাহিত্য সংসদের উপদেষ্টা কবি এস.এম.এ. হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যাহিদ সুবহানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে শহীদুল জহিরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন কবি ও গবেষক অনন্ত পৃত্থিরাজ, টাঙ্গাইল থেকে আগত কবি ও পাঠাগার সংগঠক গোলাম কিবরিয়া জুয়েল, কবি ও বাচিকশিল্পী এস. মুকুল আহমেদ, প্রসূন থিয়েটারের সহসভাপতি, কবি ও বাচিকশিল্পী সুমন রাজ সরকার, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এম. এ. মতীন সজীব, সাধারণ সম্পাদক নূর মোক্তার হোসেন, সমাজকর্মী রুহুল আমিন মুসা, কবি জওহর লাল রবিদাস, কবি মীর সাব্বির এবং থিয়েটারকর্মী গোলজার হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা শহীদুল জহিরের সাহিত্যকর্ম, জীবন ও বাংলা কথাসাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পৈতৃকসূত্রে সিরাজগঞ্জের সঙ্গে যুক্ত এই কথাসাহিত্যিকের সাহিত্যকর্ম স্থানীয় সাহিত্যপ্রেমীদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় বলে জানান বক্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রসূন সাহিত্য সংসদের সদস্য, তরুণ কবি ও বাচিকশিল্পী রাকিবুল খান সাওম।