রবীন্দ্র ও নজরুলকে স্মরণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আয়োজন
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
রবীন্দ্র ও নজরুলকে স্মরণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বপ্রেম ও আত্মমুক্তির শিক্ষা দিয়েছেন, আর কাজী নজরুল ইসলাম শিখিয়েছেন সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার চেতনা। এই দুই মহান ব্যক্তিত্বের ভাবনা ও দর্শনই বাঙালি সংস্কৃতির অন্যতম ভিত্তি। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়ায় না, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার দায়িত্বও পালন করে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হলে মানসম্মত শিক্ষা গ্রহণ ও প্রদানের বিকল্প নেই। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী ‘রবীন্দ্র মেলা’। পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিক সরকার। বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
31
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।
উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বপ্রেম ও আত্মমুক্তির শিক্ষা দিয়েছেন, আর কাজী নজরুল ইসলাম শিখিয়েছেন সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার চেতনা। এই দুই মহান ব্যক্তিত্বের ভাবনা ও দর্শনই বাঙালি সংস্কৃতির অন্যতম ভিত্তি।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়ায় না, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার দায়িত্বও পালন করে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হলে মানসম্মত শিক্ষা গ্রহণ ও প্রদানের বিকল্প নেই।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী ‘রবীন্দ্র মেলা’। পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিক সরকার।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।